প্রিন্ট এর তারিখঃ Oct 13, 2026 ইং || প্রকাশের তারিখঃ Oct 13, 2026 ইং
চট্টগ্রামে হত্যা মামলার আসামি গ্রেপ্তার

নিউজ ডেস্ক (চট্টগ্রাম)
চট্টগ্রামের সীতাকুণ্ড থানার মো. মঞ্জুর আহমেদ হত্যা মামলার আসামি জাহাঙ্গীর হোসেন প্রকাশ রনিকে (৩৭) গ্রেপ্তার করেছে এসআরবি-৭।
সোমবার (১১ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টায় ফটিকছড়ি থানাধীন সমিতির হাট এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার জাহাঙ্গীর হোসেন প্রকাশ রনি উপজেলার গোলাবাড়িয়া এলাকার মালি হকের ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন এসআরবি-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (গণমাধ্যম) মোসলেহ উদ্দিন আহমেদ। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে ফটিকছড়ির সমিতির হাট এলাকায় অভিযান চালিয়ে হত্যা মামলার আসামি জাহাঙ্গীর হোসেন প্রকাশ রনিকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আসামিকে হাটহাজারী মডেল থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক চট্টগ্রামপোস্ট